রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
এক একর জমিতে ৬ হাজার এমডি-২ আনারস- জৈ-ব কৃষিতে সাফল্যের হা-তছানি সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরকারি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন নলকায় প্রধান শিক্ষিকা নাজমুন্নাহারের ই-ন্তেকাল ওসমান হাদিকে ছা-ড়াই বন্ধুদের এবারের এনএস পুনর্মিলনী সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গলের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ ও কারিগরি প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে প্রধান শিক্ষক জাসিম উদ্দিনকে বিদায় সংবর্ধনা কৃষকের কাছ থেকে সরাসরি আমন ধান কিনছে সরকার, ক্ষেতলালে সং-গ্রহ শুরু রামগড়ে মহামুনি বৌদ্ধ বিহার পরিদর্শন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী প্রেমের টানে চীন থেকে দেবীদ্বারে জেকুইন, পরিবারের আপ-ত্তিতে থামল বিয়ের স্বপ্ন সিংড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ আওয়ামী লীগের নৈরা-জ্যের প্রতি-বাদে  বিক্ষো-ভ ও পথসভা অনুষ্ঠিত

দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১৯৭ Time View

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে আমরা কাজ করি স্লোগানে
সুনামগঞ্জের দোয়ারাবাজারে অনুষ্ঠিত হয়েছে মরহুম আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা।

শনিবার (২০ জুন) সকাল ১০ টা ২০ মিনিটে উপজেলার সুরমা ইউনিয়নের সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজে শুরু হওয়া মেধাবৃত্তি পরীক্ষা চলে ১২ টা ২০ মিনিট পর্যন্ত।

এতে ইউনিয়নের ২০ টি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনী হতে পঞ্চম শ্রেনী পর্যন্ত প্রায় ২০০ শতাধিক মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরিক্ষায় অংশগ্রহণকারী প্রতি শিক্ষার্থীকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়।

পরিক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে আর্থিক পুরুষ্কার প্রদানসহ তাদেরকে প্রদান করা হবে ৫০ হাজার টাকার শিক্ষাবৃত্তি। এছাড়াও অংশগ্রহণকারী সবার জন্য পুরুষ্কার হিসেবে প্রতি ডিসেম্বরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা হবে ১ লক্ষ টাকার শিক্ষাবৃত্তি।

মেধাবৃত্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন,
সমুজ আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ অসীম মুধক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুল আউয়াল, শিক্ষক স্বাধীন মাহমুদ জালাল, তৌহিদুল ইসলাম,হোসাইন মোহাম্মদ এমরাজ। বদিউজ্জামান মুরাদসহ ফাউন্ডেশনের প্রতিনিধি দল ও স্বেচ্ছাসেবক প্রমুখ।

একদিকে, পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও অভিভাবকরা আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও বেশি উৎসাহী করে তোলে। ভবিষ্যতে ও যেনো প্রত্যন্ত এই অঞ্চলে মরহুম আব্দুল আজিজ ফাউন্ডেশন কর্তৃক শিক্ষামূলক এরকম প্রতিযোগীতা অব্যাহত রাখার আহবান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin