রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

চাঁদপাশায় অ/বৈধ ড্রেজারে মাটি কাটায় বাধা দেওয়ায় বিএনপি নেতার ওপর হাম/লার অভিযোগ; সংবাদ সম্মেলনে বিচার দাবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৪৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের শ্রীমন্ত্র হাওলাদারের বাড়ির সামনে অবৈধ ড্রেজার দিয়ে ফসলি জমির মাটি কাটার প্রতিবাদ ও বাধা দেওয়ার জেরে বিএনপি নেতা মেহেদী হাসান জাকির ও আব্দুর রাজ্জাক মোল্লার ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ই জুন বৃহস্পতিবার বিকেলে বরিশাল বিমানবন্দর ঢাকা বরিশাল মহাসড়ক সংলগ্ন এক রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগীরা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় অবৈধভাবে ড্রেজার (আত্মঘাতী) দিয়ে বিভিন্ন ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছিল। এতে কৃষিজমি, পরিবেশ ও স্থানীয় জনসাধারণের স্বার্থ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। বিষয়টি নিয়ে স্থানীয়দের সঙ্গে তারা প্রতিবাদ ও বাধা প্রদান করলে অভিযুক্তরা তাদের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে।
তারা অভিযোগ করেন, গত সোমবার রাত প্রায় ৯টার দিকে বরিশালে যাওয়ার পথে তাদের পথরোধ করে একদল ব্যক্তি হামলা চালায়। এ সময় তাদের ভয়ভীতি দেখিয়ে সাদা কাগজে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে চাঁদা দাবির মিথ্যা অভিযোগ ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তারা।
সংবাদ সম্মেলনে মেহেদী হাসান জাকির বলেন, “আমরা শুধুমাত্র অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধের জন্য প্রতিবাদ করেছি। এর প্রতিশোধ হিসেবে আমাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে বরিশাল এয়ারপোর্ট মেট্রোপলিটন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধ, হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযোগের বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin