শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ার জামগড়ায় ১২ মাস জ-লাবদ্ধতা, চরম দু-র্ভোগে শিক্ষার্থী-শ্রমিকসহ এলাকাবাসী মধুপুরে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২২তম বার্ষিক সভা অনু-ষ্ঠিত ভ্রাতৃত্ববোধ অটুট রাখার আ-হ্বানে চট্টগ্রামে ‘উজ্জীবন’-এর পুনর্মিলনী গৌরনদীতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নতুন প্র-ত্যয় সলঙ্গায় বিএনপি’র বিক্ষো-ভ ও প্র-তিবাদ সমাবেশ  ‎গুরুতর অসুস্থ জিন্নাকে গ্রে-প্তার না করে বিপাকে ওসি; কি ঘটেছিল সেদিন? জাহাঙ্গীর নগর ইউপি নির্বাচনে প্রার্থী হয়ে আসছেন সাবেক ইউপি সদস্য বকুল বেগম শাজাহানপুরের ফুলকোট গ্রামে চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ ছোটনের গ-ণসংযোগ ‎বান্দরবান সেক্টর ও ৬৫ বিজিবির বিশেষ যৌথ অভিযানে ৯৯ রাউন্ড গো-লাবারুদ উদ্ধার হালুয়াঘাটে এনসিপি নেতার বাসায় অ-গ্নিসংযোগের ঘটনায় এড.মাহবুবের নি-ন্দা

ক্ষেতলাল থানা পুলিশের অভিযানে ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রে/প্তার, আইন সবার জন্য সমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২১৭ Time View

মো. দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।
জয়পুরহাটের পুলিশ সুপারের দিকনির্দেশনায় এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে ক্ষেতলাল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেনঃ

ক্ষেতলাল থানা মামলা নং-১৬, তারিখ: ১৭/০৬/২০২৬ মূলে আসামি মো. রমজান আলী, পিতা: মোহাম্মদ বেলাল উদ্দিন, গ্রাম: মুরারীপুর, থানা: ক্ষেতলাল, জেলা: জয়পুরহাট।

জিআর-৬৪/২০ ওয়ারেন্ট মূলে গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ আবুল কালাম আজাদ ওরফে স্বপন, পিতা: মোহাম্মদ আজিজুল ইসলাম, গ্রাম: মুন্দাইল, থানা: ক্ষেতলাল।

মামলা নং-৬৩৮/২৫ পারিবারিক ওয়ারেন্ট মূলে ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ফারুক হোসেন, পিতা: মো. তসলিম উদ্দিন, সাং: বানাইস, থানাঃ ক্ষেতলাল, জেলাঃ জয়পুরহাট।

গ্রেপ্তারের পর বৃহস্পতিবার, ১৯/০৬/২০২৬ তারিখে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করার জন্য প্রেরণ করা হয়েছে।

সচেতনতামূলক বার্তাঃ ওয়ারেন্ট জারি হওয়া মামলার আসামি পালিয়ে থাকতে পারে না। আইন সবার জন্য সমান। আদালতের আদেশ অমান্য করা, ওয়ারেন্ট থাকা সত্ত্বেও আত্মগোপন করা দণ্ডনীয় অপরাধ। অপরাধ করলে বা মামলা থাকলে পালিয়ে না থেকে আইনের মুখোমুখি হোন, আইনজীবীর পরামর্শ নিন।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ বলেন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ২৪ ঘণ্টা অব্যাহত আছে। সমাজকে অপরাধমুক্ত রাখতে সাধারণ মানুষের তথ্য সহযোগিতা কাম্য। কারও বিরুদ্ধে ওয়ারেন্ট আছে জানলে ৯ বা নিকটস্থ থানায় তথ্য দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin