রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে চিংড়ী ঘের জ/বরদখল চেষ্টার অভিযোগ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৭ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় প্রতিপক্ষের বিরুদ্ধে চিংড়ী ঘের জবরদখল চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ মাহবুবুর রহমান মন্টুর বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ঘের মালিক ইকবাল হোসেন কাগজী। এঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার লস্কর ইউনিয়নের লক্ষীখোলা গ্রামের ইকবাল হোসেন কাগজীর কেওড়াতলা মৌজায় ৭ বিঘার একটি চিংড়ি ঘের রয়েছে। চিংড়ি ঘেরটি পৈত্রিক, কোবলা এবং ডিসিআর সূত্রে টানা ৪৭ বছর ভোগদখল করে আসছে।
মোট জমির মধ্যে ৭৩ শতক নালিশি জমি নিয়ে ইকবাল হোসেন কাগজী এবং শিববাটী গ্রামের কেএম মাহবুবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছে। ইকবাল হোসেন কাগজী বলেন একের এক খতিয়ানের ৭৩ শতক জমি মন্টু কাগজী জবরদখল চেষ্টা করে আসছে। উক্ত জমি কোবলা এবং ডিসিআর প্রাপ্ত হয়ে শান্তিপূর্ণ ভাবে দীর্ঘ বছর ভোগদখলে রয়েছি। নালিশি জমির বাংলা ১৩৮৫ থেকে ১৪৩২ সাল পর্যন্ত ডিসিআরের মূল্য পরিশোধ ও রয়েছে। এছাড়া উচ্চ আদালতে আমার অনূকূলে ডিগ্রি রয়েছে। উক্ত ৭৩ শতক জমি ডিসিআর পাওয়ার উদ্দেশ্যে দখল প্রমান করতে মন্টু কাগুজী লোকজন নিয়ে ১৭ জুন বুধবার সকালে ঘেরের পাশে আমার নিজের জমির উপর একটি বাসা নির্মান করার চেষ্টা করে । এ সময় আমি বাঁধা দিতে গেলে মন্টু ও তার লোকজন আমাকে ধাক্কা দেয়। পরে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতা চাওয়া হলে, পুলিশ ঘটনাস্থলে আসলে দখল চেষ্টা ব্যর্থ হয়ে যায়।
নালিশী ভিপি জমি চলতি বছরে ডিসিআরের জন্য আবেদন করা হয়েছে ইকবাল হোসেন জানান। তিনি বলেন মন্টু কাগুজী ও একই জমি ডিসিআর পাওয়ার জন্য সহকারী কমিশনার ভূমি অফিসে আবেদন করেন। এবিষয়ে মাহবুবুর রহমান মন্টু কাগুজী নালিশী জমি নিয়ে আমার অনূকূলে উচ্চ আদালতের ডিগ্রি রয়েছে। এছাড়া ভূমি অফিস থেকে বলেছে জমি দখলে না থাকলে ডিসিআর পাওয়া যাবেনা সেজন্য দখলে গিয়েছিলাম বলে তিনি জানিয়েছেন।
সহকারী কমিশনার ভূমি মোঃ ফজলে রাব্বি জানান, দুপক্ষের অনূকূলে উচ্চ আদালতের ডিগ্রি রয়েছে। তবে ইকবাল হোসেন কাগজী প্রাক্তন ডিসিআর গ্রহীতা এবং তিনি দীর্ঘদিন ভোগদখলে রয়েছেন। ইকবাল এবং মন্টু কাগজী ডিসিআরের জন্য দু’পক্ষই আবেদন করেছে। শুনানিন্তে দখল মোতাবেক আইনগত ভাবে ডিসিআর প্রদান করা হবে বলে ভূমি প্রশাসনের এ কর্মকর্তা জানিয়েছেন।

প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin