রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য নির্ধারণ সংক্রান্ত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৯ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার ঘোষাল বান্দিকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য নির্ধারণ সংক্রান্ত এক সভা ১৮ জুন বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের মূল দাতা সদস্যদের বাদ দিয়ে ম্যানেজিং কমিটি গঠন করা হচ্ছে, এমন অভিযোগের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ এ সভার আয়োজন করা হয়। সভায় মূল দাতাদের পক্ষ থেকে জোয়ার্দার পাড়ার লোকজন বলেন বিদ্যালয়ের মোট ৫০ শতক রয়েছে যার মধ্যে ৯ শতকের দাতা ৪ জন এবং ৪০ শতক জমির দাতা মঙ্গল জোয়ার্দার। মঙ্গল জোয়ার্দারের কেউ দাতা সদস্যের তালিকায় থাকবে না। এটা কখনো হতে পারে না। সভা শেষে মঙ্গল জোয়ার্দারের পক্ষে ৭ জন এবং ৯ শতকের পক্ষে ৭ জনের নাম দিয়ে দাতা সদস্য তালিকা প্রণয়ন করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান শিক্ষক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ। উপস্থিত ছিলেন প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হেকিম, হাফিজুর রহমান, সাংবাদিক জিএ রশীদ, সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম, বিএনপি নেতা মোস্তফা মোড়ল, প্রাক্তন প্রধান শিক্ষক মাজেদা খাতুন, জামায়াত নেতা আক্তারুজ্জামান খোকন, আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিনুর রহমান, লুৎফর রহমান, গাজী সোহেল রাশেদ জনি, ফয়সাল রাশেদ সনি, আব্দুল হামিদ, মনিরুল ইসলাম, শহিদুল জোয়ার্দার, রুবেল হোসেন ও রকি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin