রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

‎পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অ/বমুক্ত, ২ ব্যবসায়ীকে আ/র্থিক দণ্ড

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৯ Time View


‎পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি ।।
‎খুলনার পাইকগাছায় মৎস্য সম্পদের সুরক্ষা ও চিংড়ির মান নিয়ন্ত্রণে এক বিশেষ মোবাইল কোর্ট এবং পুশ বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী উপজেলার শিববাটি, মিনহাজ্ব বাজার ও গড়ইখালি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় মৎস্য ও মৎস্যপন্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ আইন অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে চিংড়ি বিক্রি করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়। একই সাথে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্য করে নদী থেকে অবৈধভাবে ধরা আনুমানিক ১ লক্ষ পার্শে মাছের পোনা জব্দ করা হয়। জব্দকৃত পোনাগুলো পরবর্তীতে স্থানীয় সাধারণ মানুষের উপস্থিতিতে পুনরায় নদীতে অবমুক্ত করা হয়েছে।সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন মৎস্য সম্পদের ক্ষতি সাধন করে এমন যেকোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এবং চিংড়ির মান সুরক্ষায় উপজেলা মৎস্য দপ্তরের এ ধরণের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।অভিযান পরিচালনাকালে মৎস্য কর্মকর্তার সাথে উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী রণবীর সরকার। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন বাংলাদেশ নৌ পুলিশের শিববাটি নৌ ফাঁড়ির ইনচার্জ এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল।মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, চিংড়িতে ক্ষতিকর অপদ্রব্য পুশ ঠেকাতে এবং বাজারে গুণগত মান বজায় রাখতে এই ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।



‎প্রেরকঃ
‎ইমদাদুল হক,
‎পাইকগাছা, খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin