শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

তানোরের পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের উদ্যোগ নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জামায়াত নেতাদের ফলপ্রসু আলোচনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১২ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলার দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের লক্ষ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নের বিষয়ে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে জামায়াত নেতাদের ফলপ্রসূ আলোচনা
হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৬জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী তানোর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থীরা নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং দ্রুত উন্নয়নের দাবি জানান।
আলোচনায় তানোর উপজেলার যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও নিরাপদ করতে পাঁচটি গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণ এবং উন্নয়ন কাজের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকে জনসাধারণের দুর্ভোগ লাঘব, কৃষিপণ্য পরিবহন সহজীকরণ, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হয়।
প্রস্তাবিত সড়কগুলো হলো—
শ্যামপুর হাট–তানোর ব্রিজ–গোল্লাপাড়া বাজার,মুন্ডুমালা বাজার–আমনুরা সড়ক, বায়া–চৌবাড়িয়া বাজার সড়ক,
বাঘের মোড়–কেশরহাট সড়ক মুন্ডুমালা–আইড়ামোড়–বিল্লি বাজার–কলমা–চৌবাড়িয়া বাজার সড়ক ও কালীগঞ্জহাট–সরঞ্জাই-কাঁকনহাট-সাধুর মোড় সড়ক।
জামায়াত নেতারা বলেন, এসব সড়ক দীর্ঘদিন ধরে সংকীর্ণ ও জরাজীর্ণ অবস্থায় থাকায় এলাকাবাসীকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কৃষিপ্রধান তানোর উপজেলার কৃষকরা উৎপাদিত ফসল বাজারজাত করতে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। সড়কগুলো প্রশস্ত ও উন্নয়ন করা হলে স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হবে এবং সাধারণ মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে।
বৈঠকে উপস্থিত প্রকৌশল বিভাগের কর্মকর্তারা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানান।
এলাকাবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের এই দাবিগুলো দ্রুত বাস্তবায়িত হলে তানোর উপজেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে এবং সামগ্রিক উন্নয়নের পথ আরও সুগম হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin