রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

র‌্যাব এর যৌথ অভিযানে গ/ণধর্ষণ মামলার ২ জন আ/সামি গ্রেফ/তার

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ১৯ Time View

প্রেস বিজ্ঞপ্তি।।

র‌্যাব-১২, সিরাজগঞ্জ এবং র‌্যাব-৪, সিপিসি-২, র‌্যাব-২, সিপিসি-৩, এর যৌথ অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানায় বহুল আলোচিত গণধর্ষণ মামলার ০২ জন আসামি গ্রেফতার।

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র‌্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।

১। উল্লেখিত মামলার এজাহারের বর্ণনা মতে, গত ০৬/০৬/২০২৬ বিকাল অনুমান ০৪.০০ ঘঠিকার সময় ভিকটিম কড্ডা রেলস্টেশনে অজ্ঞাতনামা ব্যক্তির অটোভ্যানে যাত্রা করে। পরবর্তীতে উক্ত অটোভ্যানে অটোচালক সহ আরো ০৩ জন রাত্রি ০৮.০০ ঘটিকার সময় সয়দাবাদ রেলস্টেশন হইতে সিরাজগঞ্জ থানাধীন কড্ডার মোড়ে অজ্ঞাতনামা অটোচালক সহ আরো অজ্ঞাতনামা ৩ জন আসামী কৌশলে ভিকটিমকে রাত্রি অনুমান ০৮.৩০ ঘটিকার সময় সিরাজগঞ্জ সদর থানাধীন, সায়েদাবাদ ইউনিয়নের, ইকোনমিক জোনের ভিতর দিয়ে বয়রার চর যাওয়ার রাস্তার পূর্ব পাশে নিচু জঙ্গলের ভিতরে ভিকটিমকে ০৪ জন অজ্ঞাতনামা আসামীরা ভিকটিম এর মুখ চেপে ধরে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে সেখানে পরস্পর সহায়তায় জোরপূর্বক অজ্ঞাতনামা ০৪ জন আসামীরা পর্যায়ক্রমে ধর্ষণ করে।

২। গত ০৭ জুন ২০২৬ খ্রিঃ তারিখ ভিকটিম ০৪ জন অজ্ঞাতনামা আসামি করে সিরাজগঞ্জ জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করে, যার মামলা নং- ১৪, তারিখ-০৭/০৬/২০২৬, জিআর-২০২/২০২৬, ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯ (৩)। উক্ত ঘটনার পর থেকেই আসামিরা পলাতক থাকে।

২। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় গত ১৫ জুন ২০২৬ তারিখ বিকাল ১৬.৩০ ঘটিকায় র‌্যাব-৪, সিপিসি-২ এর একটি চৌকস আভিযানিক দল আসামি মোঃ রাসূল(২০) কে ‘‘ঢাকা জেলার সাভার থানাধীন ইম্যান্দীপুর রানাপ্লাজা এলাকায়’ এবং অদ্য ১৭ জুন ২০২৬ তারিখ দুপুর ১৩.১৫ ঘটিকায় র‌্যাব-২, সিপিসি-৩ এর একটি চৌকস আভিযানিক দল মোঃ দূর্জয় সরকার(২০) কে ‘‘ডিএমপি শেরেবাংলা নগর থানাধীন তালতলা এলাকায়’’ গ্রেফতার করতে সক্ষম হয়।

২। গ্রেফতারকৃত আসামিগণ ১। মোঃ রাসূল(২০), পিতা-মৃত বুদ্দ সরকার, ২। মোঃ দূর্জয় সরকার(২০), পিতা-মৃত হামেদ সরকার, উভয় সাং-মোহনপুর, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ।

৪। গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সিরাজগঞ্জ জেলার সদর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin