রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পোরশায় খামারিদের মুখে স্বস্তির হাসি: সরকারের উদ্যোগে ২০০ খামারির মাঝে ২৫ কেজি ছাগলের খাদ্য বিতরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৫ Time View

পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন, ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নওগাঁর পোরশা উপজেলায় ২০০ জন খামারির মাঝে ২৫ কেজি ওজনের ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন ২০২৬) পোরশা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ২০০ জন উপকারভোগী খামারির হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। সরকারের এ জনকল্যাণমূলক উদ্যোগে খামারিদের মাঝে স্বস্তি, আনন্দ ও নতুন আশার সঞ্চার হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ নাবিলা ফেরদৌস। তিনি বলেন, প্রাণিসম্পদ খাত গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং টেকসই জীবিকা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ আজিজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনূর রশিদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ শহিদুল ইসলাম।

বক্তারা বলেন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে স্বল্প পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় ছাগল পালন বর্তমানে অনেক পরিবারের জন্য আয়ের অন্যতম নির্ভরযোগ্য উৎসে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, শুধু খাদ্য সহায়তা প্রদান নয়, খামারিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক পদ্ধতিতে ছাগল পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, টিকাদান এবং যথাযথ পরিচর্যা সম্পর্কে সচেতন করে তোলাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

উপকারভোগী খামারিরা সরকারের এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে বলেন, পশুখাদ্যের ঊর্ধ্বমুখী বাজারদরের এ সময়ে এ ধরনের সহায়তা তাদের খামার পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, খামারিদের স্বাবলম্বী করে তোলা, গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা এবং প্রাণিসম্পদ খাতকে আধুনিক ও সমৃদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি. এম. রাসেদ, সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ তোফাজ্জল হোসেনসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপকারভোগী খামারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin