রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

নিয়ম ভেঙে আগে ভাগে ব্যবহারিক পরীক্ষা, পঞ্চগড়ে তদন্তে অভি/যোগের সত্যতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫৩ Time View

মোঃ বাবুল হোসেন,পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার জগদল উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে নির্ধারিত সময়ের আগেই গোপনে তিনটি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অভিযোগে জানা যায়, অমরখানা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী তনুশ্রী দত্তের পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানের ব্যবহারিক পরীক্ষা গত ৭ জুন মাত্র দুই ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হয়। অথচ কেন্দ্রীয় সূচি অনুযায়ী এসব বিষয়ের পরীক্ষা ৮ ও ৯ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

অভিযোগে আরও বলা হয়, পরীক্ষার সময় দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের অনুপস্থিতিতে ল্যাব সহকারীর তত্ত্বাবধানে পরীক্ষা নেওয়া হয়। পরে নির্ধারিত তারিখ অনুযায়ী উপস্থিতি দেখিয়ে স্বাক্ষর গ্রহণ করা হয়েছে বলেও অভিযোগ ওঠে।

এ ঘটনায় কেন্দ্র সচিব ও জগদল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।

পঞ্চগড় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লুৎফুল কবির মো. কামরুল হাসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে বিষয়টি তদন্ত করা হয় এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। পরবর্তী ব্যবস্থা কর্তৃপক্ষ গ্রহণ করবে।

এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রশাসনিকভাবে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin