রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গোদাগাড়ীর মাদারপুরে বি/য়ের দাবীতে প্রমিক সোহেলের এক তরুণীর অবস্থান

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৩৭ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের জেরে বিয়ের দাবিতে প্রেমিক সোহেলের (৩২) বাড়িতে অবস্থান নিয়েছেন পলি (২৮) নামের এক তরুণী।

১৭ জুন বুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টা থেকে তিনি ওই বাড়িতে অবস্থান শুরু করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ​অভিযুক্ত সোহেল গোদাগাড়ীর মাদাপুর ডিমভাঙ্গা এলাকার মজিবুর রহমানের ছেলে।

অন্যদিকে ভুক্তভোগী পলি মাদারপুর ডিমভাঙ্গা এলাকার ফেজুর মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো ভাই-বোন।​ভুক্তভোগী ওই তরুণীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক ছিল। এই সুবাদে বিয়ের প্রলোভন দেখিয়ে সোহেল তার সাথে বারবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এমনকি সম্পর্কের একপর্যায়ে তার একটি সন্তানও নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
​স্থানীয় বাসিন্দারা জানান, আত্মীয়তার সূত্র ধরে সোহেল ও পলির একে অপরের বাড়িতে নিয়মিত যাতায়াত এবং অবস্থান ছিল।

এর আগেও এই বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে দুইবার সমাধানের চেষ্টা বা সালিশ-বৈঠক হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে কোনো স্থায়ী সমাধান না হওয়ায় অবশেষে আজ বিকেলে বিয়ের দাবিতে মজিবুর রহমানের ছেলে সোহেলের বাড়িতে গিয়ে অবস্থান নেন পলি। সোহেল সাবেক কাউন্সলর মনিরুল টিপু ও মেহেদীর ছোট ভাই। এলাকাবাসী জানান তিন ভাই প্রশাসনের তালিকাভুক্ত, চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। স্বল্প সময়ে মাদকব্যবসা করে শূন্য থেকে কোটিপতি হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের সাবেক এমপি ওমর ফারুক চৌধুরী কথিত ভ্যাগনে। সাবেক কাউন্সলর মনিরুল ইসলাম স্ত্রী, ছোলে মেয়ে থাকা শর্তেও মহিশালবাড়ী বাড়ী বাজারের মৃত্যু আলতাফ হোসেন গফের ছোট মেয়ে প্রেমের ফাঁদে ফেলে পালিয়ে বিয়ে করেছিলেন। ওই সময় বিষয়টিও ব্যাপক আলোচিত হয়েছিল। অবৈধ টাকার গরমে এ সব বীর দাফটে করে পার পেয়ে যাচ্ছে বলে এলাকাবাসী জানান।

​এদিকে ঘটনার খবর পেয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থলে (সোহেলের বাড়িতে) উপস্থিত হন। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও বিষয়টি খতিয়ে দেখতে সেখানে পুলিশ অবস্থান করছে।
​গণমাধ্যমকর্মী ও উপস্থিত প্রশাসনের কাছে পলি নিজের দাবি তুলে ধরে পলি বলেন, আমাকে সোহেলের সাথে বিয়ে দিতে হবে। আর বিয়ের পর সে যেন আমাকে কোনোভাবেই তালাক দিতে না পারে—প্রশাসন এবং সাংবাদিকদের কাছে আমার এটাই আকুল আবেদন।
​এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই তরুণী প্রেমিক সোহেলের বাড়িতেই অবস্থান করছিলেন এবং স্থানীয়ভাবে বিষয়টি সুরাহার চেষ্টা চলছে।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin