রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের প্র/তিবাদ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২১ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।
জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীকে জড়িয়ে,শীর্ষ কাগজ,পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের তীব্র নিন্দা ও জোরালো প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ক্ষেতলাল উপজেলা শাখা।

মঙ্গলবার, ১৬ জুন, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস রহমান মিলন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জুন ২০২৬ তারিখে, শীর্ষ কাগজপত্রিকার ২৭তম সংখ্যায় খাদ্য প্রতিমন্ত্রীর নামে কথিত তিন হাজার কোটি টাকা লুটপাট সংক্রান্ত’ একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যা ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারীর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ অনুমাননির্ভর, অসৎ উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যের অপলাপ মাত্র।

ছাত্রদলের নেতৃবৃন্দ দাবি করেন, উক্ত প্রতিবেদনে আনা কোনো অভিযোগেরই আইনগতভাবে গ্রহণযোগ্য বা প্রমাণযোগ্য কোনো তথ্য বা দলিল উপস্থাপন করা হয়নি। শুধুমাত্র যাচাই-বাছাইহীন কাল্পনিক ও মনগড়া তথ্যের ওপর ভিত্তি করে এ ধরনের একটি সংবেদনশীল ও গুরুতর সংবাদ প্রকাশ করা হয়েছে, যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি ও সততার পরিপন্থী।

প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরে বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করা হয়, মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটিজ,নামক প্রকল্পটি মূলত ২০১৪ সালে শুরু হয়ে ২০২৩ সালেই তার মেয়াদ সমাপ্ত হয়েছে। অথচ দীর্ঘ সময় আগে, ডিসেম্বর ২০২৩, মেয়াদ শেষ হয়ে যাওয়া একটি প্রকল্পের সাথে বর্তমান খাদ্য প্রতিমন্ত্রীর নাম ও ছবি জড়িয়ে এমন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ক্ষেতলাল উপজেলা ছাত্রদল মনে করে, জনমনে বিভ্রান্তি ছড়ানোর অসৎ উদ্দেশ্যে এবং প্রতিমন্ত্রীর মানহানি করতেই এই বানোয়াট প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে এই মিথ্যা ও অসত্য প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

দৈনিক নতুন বাজার পত্রিকা সাংবাদিকতার নীতি মেনে চলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ প্রকাশের আগে উভয় পক্ষের বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করা বাধ্যতামূলক। তথ্য যাচাই ছাড়া প্রকাশিত সংবাদে কোনো ব্যক্তির মানহানি হলে, তা সাংবাদিকতার নীতিবিরোধী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin