শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

অ/বৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায় গ্রাহ/ককে জরি/মানা, সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২০৬ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে বরিশালের গৌরনদীতে অভিযান পরিচালিত হয়েছেন। এসময় অবৈধভাবে বিদ্যুত ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের রায়ে এক গ্রাহকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই অভিযানে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) প্রকৌশলী মো. এ, হালিম খান জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে উপজেলার বার্থী ইউনিয়নের নন্দনপট্টি গ্রামের মিজান সরদারের ছেলে রবিউল সরদারের বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ ব্যবহার সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়ায় (অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করায়) তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নির্দেশে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।

ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান আরও জানিয়েছেন, একইদিন গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন থেকে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৩ জন বিদ্যুত গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পল্লী বিদ্যুত সমিতির গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান বলেছেন, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের নির্দেশনা এবং বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার (জিএম) মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে গৌরনদী জোনাল অফিস কর্তৃক একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বিদ্যুৎখাতের শৃঙ্খলা রক্ষা, বকেয়া বিল আদায় এবং অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধে এ অভিযান পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, অভিযান শুধু বকেয়া বিল আদায় বা সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম নয়; বরং এটি ছিল বিদ্যুৎ ব্যবস্থাপনায় জবাবদিহিতা, সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বিদ্যুৎ একটি জাতীয় সম্পদ। এর অপচয়, চুরি কিংবা বিল বকেয়া রাখা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি করে না, বরং দেশের সামগ্রিক উন্নয়ন ও সেবার ধারাবাহিকতাকেও ব্যাহত করে। তাই বিদ্যুৎ ব্যবহারে সকলের সচেতনতা, দায়িত্ববোধ এবং নিয়মিত বিল পরিশোধ অত্যন্ত জরুরি।

ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. এ, হালিম খান সকল সৎ ও সচেতন বিদ্যুত গ্রাহকদের, যারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে পল্লী বিদ্যুতের সেবাকে গতিশীল রাখতে সহায়তা করছেন তাদের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করে বলেছেন, ভবিষ্যতেও অবৈধ সংযোগ, বিদ্যুৎ চুরি এবং দীর্ঘমেয়াদী বকেয়া বিলের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আর এ অভিযানের ফলে এলাকায় বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin