রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগ: প্রধান আ/সামিসহ গ্রেফ/তার ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৬ Time View

​আজিজুল ইসলাম, যশোরঃ  যশোরের শার্শা উপজেলার ছোট বসন্তপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে প্রধান আসামিসহ তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন।

​এর আগে, গত রবিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। মামলার রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে আটক করে।

​গ্রেফতারকৃতরা হলেন, ​হাসিব আল হাসান (১৯): উপজেলার নিজামপুর ইউনিয়নের চান্দুড়িয়ার ঘোপ গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে (মামলার প্রধান আসামি)। ​আব্দুর রহমান ইমন (২৪): ছোট বসন্তপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। ​মেহেদি হাসান টুটুল (২৫): একই গ্রামের মালেক মোড়লের ছেলে।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১২ জুন দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে শার্শার ছোট বসন্তপুর (পশ্চিমপাড়া) গ্রামের ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে আসেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা যুবকেরা তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ঘরে নিয়ে যায়। অভিযোগে বলা হয়, প্রথমে প্রধান আসামি হাসিব আল হাসান তাকে ধর্ষণ করে। পরবর্তীতে অন্য আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে তাকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

​ঘটনার পর ভুক্তভোগী গৃহবধূ বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান এবং তাদের সহযোগিতায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

শার্শা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, “অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হয়েছে। রাতেই মামলাটি নথিভুক্ত করে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। আজ (সোমবার) আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin