রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পাইকগাছায় বেতাঙ্গী নদীর পাড়ে বৃদ্ধের ম/রদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২৫ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামে বেতাঙ্গী নদীর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি ব্রিন্সীপদ মন্ডল (১০৫), তিনি উপজেলার পুতুলখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাহিরবুনিয়া গ্রামের মুনছুর সরদারের বাড়ির সামনে বেতাঙ্গী নদীর তীরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনাস্থল পরিদর্শন করে।
মৃতের ছেলে উজ্জ্বল মন্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাত প্রায় ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন, বেতাঙ্গী নদীর পাড়ে তার বাবার মরদেহ পাওয়া গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৃদ্ধ ব্যক্তি নদীর পাড়ে পড়ে গিয়ে মারা যেতে পারেন। তবে ঘটনাটি নিয়ে পুলিশ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম সম্পন্ন করেছে।
পাইকগাছা থানার পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin