রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৩ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাঁও ইউনিয়নে ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর উদ্যোগে স্বপ্নসারথি কিশোরীদের মাঝে গ্রাজুয়েশন সনদপত্র প্রদান করা হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের হরসুয়া গ্রামে স্বপ্নসারথি কিশোরীদের প্রথম পর্বের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে ২২ জন স্বপ্নসারথির হাতে গ্রাজুয়েশন সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া বিভিন্ন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনজনকে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং সেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য হেমন্ত চন্দ্র এবং কৃষ্টপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম।
এ সময় অতিথিরা স্বপ্নসারথি কিশোরী, তাদের অভিভাবক এবং কমিউনিটির প্রতিনিধিদের সঙ্গে বাল্যবিবাহের কুফল, কিশোরীদের শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন। তারা কিশোরীদের আত্মবিশ্বাসী ও সচেতন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক সেলপ কর্মসূচির অফিসার নূর নাহার। সার্বিক সহযোগিতায় ছিলেন কমিউনিটি অর্গানাইজার আফসানা মুস্তারি। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin