রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সিরাজগঞ্জে দুটি মাম/লা থেকে জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা 

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭ Time View

সিরাজগঞ্জ প্রতিনিধি :
মানহানির দুটি পৃথক মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে জামিন দিয়েছে সিরাজগঞ্জের আদালত।
আজ রোববার (১৪ জুন) দুপুরে সিরাজগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের চৌহালী ও সদর আমলি আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন মুফতি আমির হামজা।
শুনানি শেষে দুটি আদালতের বিচারক সুমন কুমার কর্মকার জামিনের আদেশ প্রদান করেন। এর আগে গত ২৭ এপ্রিল একটি মামলায় হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের আগাম জামিন নেন মুফতি আমির হামজা।
মুফতি আমির হামজা এমপির আইনজীবী অ্যাডভোকেট আবু তালেব এবং একটি মামলার বাদী ও বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল। ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন।
নির্ধারিত দিনে মুফতি আমির হামজা আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। পরে ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন লাভ করেন আমির হামজা।
অন্যদিকে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তির অভিযোগে সদর আমলি আদালতে অন্য একটি মামলা দায়ের করেছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ভিপি শামিম খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin