রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি: গোপালগঞ্জে উদ্বোধন করলেন এমপি ডা.কে এম বাবর

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২৭ Time View

কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুর আড়াইটায় গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও গোপালগঞ্জ নার্সিং কলেজ প্রাঙ্গণে গাছের চারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবউল্লাহ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমীন, বিআরটিএর সহকারী পরিচালক মো. হাবিবুর রহমান, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বিবেকানন্দ মল্লিকসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়।

একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের প্রশাসকসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরাও নিজ নিজ প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। এ কর্মসূচির মাধ্যমে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও জনসাধারণের মধ্যে বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

বক্তারা বলেন, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের স্বার্থে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশব্যাপী চলমান এ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সবুজ, সুন্দর ও পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin