রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গৌরনদী জিরো পয়েন্টে ট্রাফিক বক্সের দাবি, যানজট ও দু/র্ভোগে অ/তিষ্ঠ জনসাধারন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭৪ Time View

কে এম সোহেব জুয়েল ঃঢাকা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ সংযোগস্থল গৌরনদী জিরো পয়েন্টে একটি স্থায়ী ট্রাফিক বক্স স্থাপনের দাবি জোরালো হয়ে উঠেছে। প্রতিদিন বিপুল সংখ্যক বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা ও অন্যান্য যানবাহন চলাচল করায় এ এলাকায় তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য নির্দিষ্ট অবকাঠামো ও পর্যাপ্ত জনবল না থাকায় প্রায়ই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। এতে যাত্রীদের সময় নষ্ট হওয়ার পাশাপাশি জরুরি যানবাহনের চলাচলেও বিঘ্ন ঘটে।

বিশেষ করে রাস্তা পারাপারের সময় পথচারীদের চরম ভোগান্তির শিকার হতে হয়। ব্যস্ত এই মোড়ে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

স্থানীয় বাসিন্দাদের মতে, একটি আধুনিক ট্রাফিক বক্স স্থাপন এবং পর্যাপ্ত ট্রাফিক সদস্য নিয়োজিত করা হলে যানজট অনেকাংশে কমে আসবে এবং সড়কে শৃঙ্খলা ফিরবে।

এ বিষয়ে সাধারণ জনগণ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের প্রত্যাশা, সময়ের দাবির প্রতি গুরুত্ব দিয়ে গৌরনদী জিরো পয়েন্টে অতি দ্রুত একটি ট্রাফিক বক্স স্থাপন করা হবে, যা জনদুর্ভোগ নিরসনে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin