রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

সুজানগরে জীবনের ঝঁু/কি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত শিশু শিক্ষার্থীদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২০ Time View

এম এ আলিম রিপন,সুজানগরঃ ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত সুজানগর পৌর শহরের ঐতিহ্যবাহী ৩৯ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যাপীঠটি গত প্রায় ৮ দশক ধরে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এখান থেকে সরকারি বৃত্তি নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন। অথচ সুনামের সঙ্গে পাঠদান চালিয়ে আসা এই প্রতিষ্ঠানটির প্রবেশপথ এখন কোমলমতি শিক্ষার্থীদের জন্য মরণফঁাদে পরিণত হয়েছে। বিদ্যালয়ের উত্তর পাশ ঘেঁষে থাকা বিশাল ও গভীর একটি পুকুরের পাশের সরু পাড় দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করছে অন্তত ৩ শতাধিক শিশু শিক্ষার্থী সহ এলাকার শত শত মানুষ । পুকুরটির পাশের রাস্তাটি ভাঙনের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের একেবারে গা ঘেঁষেই রয়েছে এ বড় পুকুরটি। স্থানীয়দের মতে, পুকুরটির গভীরতা প্রায় ১৫ থেকে ২০ ফুট। এ পাশ দিয়ে বিদ্যালয়ে প্রবেশের জন্য কোনো প্রশস্ত রাস্তা নেই, পুকুরটির পাশের সরু আইল বা পাড়-ই যাতায়াতের একমাত্র মাধ্যম। পুকুরের পাড় ভাঙতে শুরু করায় রাস্তাটি এতটাই সংকীর্ণ হয়ে পড়েছে যে, পাশাপাশি দুজন হঁাটাও দায়। অভিভাবক ও স্থানীয়দের আশঙ্কা, যেকোনো মুহূর্তে পাড় ধসে বা পিচ্ছিল পথে পা পিছলে পুকুরে পড়ে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। বিদ্যালয়ের শিক্ষার্থী রুকাইয়া হাসান বলেন, স্কুলে আসার সময় খুব ভয় লাগে। রাস্তাটা অনেক চিকন, একটু এদিক-সেদিক হলেই পুকুরে পড়ে যাব। অপর শিক্ষার্থী ইসরাত জাহান ঋষিকা বলেন “পুকুরের পাড় অনেক উঁচু আর খাড়া।আমাদের এই ভয়ের রাস্তা অনেক কষ্টে পার হতে হয়।
স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে বলেন, বিদ্যালয়টিতে যাতায়াতের এ রাস্তাটি বর্তমানে চরম ঝুঁকির মুখে রয়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। তাই কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটার আগেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রওশন আরা পারভিন বলেন, পুকুরের পাড় সংস্কার করাটা এখন সবচেয়ে জরুরি। এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ শনিবার বলেন,ঝুঁকিপূর্ণ পরিস্থিতির বিষয়টি জানার পরপরই গুরুত্বের সাথে নেওয়া হয়েছে এবংশিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরিভিত্তিতে খুব দ্রুতই কার্যকর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা) প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin