
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউপির ডাকাতিয়া গ্রামের আলী কদরের ছেলে রবিউল ইসলাম রুবেল নামের এক ব্যক্তি দীর্ঘদিন যাবত তার বিলে খাম্বা বিহীন মাটির উপর দিয়ে বৈদ্যতিক তারের লাইন নিয়ে বিল আলোকিত করে মাছ চাষ করে আসছিলো। দীর্ঘদিন ধরে মাটিতে পড়ে থাকা বৈদ্যতিক তারে শর্ট শার্কিটে জড়িয়ে দুই সন্তানের জননী রুশিয়া (৫৫) নামে এক নারীর করুন মৃত্যু হয়েছে। রুশিয়া ডাকাতিয়া গ্রামের মৃত শওকত আলীর মেয়ে ও একই গ্রামের ইয়ামিনের স্ত্রী।
দৃঃখের বিষয় হলো রুশিয়া বেগমের ১ ছেলে ১ মেয়ে,ছেলেটি গত দেড় বছর আগে ইউপির ভবনগর রোডে পাওয়ার টিলার এক্সিডেন্টে মারা যায়। মেয়েটি নিয়ে খুবই কষ্টে গ্রামে গ্রামে ভিক্ষা করে এনে কোন হালে জীবন যাপন করে আসছিলো।
১২ই জুন শুক্রবার ভিক্ষা শেষে দুপুরে মাঠ থেকে খড়ি কুড়িয়ে বাড়ি ফেরার পথে মাটিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুতিক শর্ট শার্কিটে তার এই করুন মৃত্যু হয়েছে বলে গ্রাম ও এলাকাবাসী জানিয়েছে। এঘটনার এলাকাবাসী বিল মালিক রুবেলকেই দায়ী করছে। এবিষয়ে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এদিকে ঘটনার পর থেকে বিল মালিক রবিউল ইসলাম রুবেল পলাতক রয়েছে।
শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।