বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

সামান্য বৃষ্টিতে গোদাগাড়ী পৌরসভার রাস্তা ও মাটিকাটা ইউপির খেতুরধাম রাস্তার বে/হালদশা।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪৯ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহী জেলার প্রথম শ্রেণীর গোদাগাড়ী পৌরসভার রাস্তার বেহালদশা সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায়। উপজেলার কিছু রাস্তার চিত্র একই। এ পৌরসভার বেশ কয়েকটি রাস্তার বেহালদশা। আজ ১১ জুন বৃহস্পতিবারের বৃষ্টিতে পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিশালবাড়ী বাজারে রাস্তায় পরিমান পানি জমে গেছে রাস্তায়, ৭ নং ওয়ার্ডের একটি রাস্তা, ১ নং ওয়ার্ডর গড়েরমাঠ থেকে তালতোলার রাস্তাটি টানা বর্ষণের ফলে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

গোদাগাড়ীর নুরুজ্জামান বলেন, রাস্তার বেহালদশা ও জনদুর্ভোগ কথা বলে শেষ করা যাবে না।
গত ১৫ বছর থেকে এভাবেই আছে কেউ দেখার নাই ডাইংপাড়া থেকে ১০ টাকা রিকশা ভাড়া, ৪০-৫০ টাকা দিতে চেয়েও আসেন না, পা ধরা লাগে। এই রাস্তা কি কোনোদিন ভালো হবে না? আমার বাইরের রিলেটিভরা আসলে বলে,, পৌরসভারর রাস্তা দেখলেই বুঝা যাই গোদাগাড়ীটা কতোটা উন্নত।

আদিলা জেবিন বলেন, রাস্তাগুলো ঠিকই ছিল। যখন থেকে বালু ব্যবসা শুরু হয়েছে, ভারি যানবাহন চলাচল শুরু হয়েছে বিশেষ করে বালুর ট্রাক, ট্রাক্টর তখন থেকে রাস্তাগুলোর অবস্থা খারাপ হতে শুরু করেছে। নাহিদ হাসান বলেন, ইহা এলাকার মেয়র, এর পক্ষ থেকে উপহার। স্মৃতি হিসেবে রেখে স্মৃতিচারণ করতে থাকো। পিও অবিভাবক গুলো যেখানেই থাকুক না কেন খুশি হবে।

এদিকে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী খেতুরদাম এলাকার রাস্তায় সামান্য বৃষ্টিতে সড়কের উপর ব্যাপক কাঁদা জমে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করছে। স্থানীয়দের অভিযোগ, খেতুরদাম এলাকায় মাটি কাটার ফলে সেই মাটি বৃষ্টির পানিতে ধুয়ে রাস্তায় চলে এসেছে। এতে সড়কটি পিচ্ছিল ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাঁদা জমে যায়। ফলে মোটরসাইকেল, ভ্যানসহ বিভিন্ন হালকা ভারী যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা সৃষ্টি করছে।
ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কাদা ও পিচ্ছিলতার কারণে পথচারীরা পড়ে গিয়ে আহত হতে পারেন, পাশাপাশি যানবাহনেরও ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য দুর্ঘটনার দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ট্রাস্টি বোর্ডকে নিতে হবে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ রয়েছে, খেতুরদাম ট্রাস্টি বোর্ড দীর্ঘদিন ধরেই সড়কের এই সমস্যার বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ফলে দিন দিন জনদুর্ভোগ আরও বেড়েই চলেছে। এলাকাবাসীর মতে, দ্রুত রাস্তা সংস্কার, কাঁদা অপসারণ এবং মাটি পরিবহনের ক্ষেত্রে প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা হলে সমস্যার সমাধান সম্ভব।

এ ব্যপারে মাটিকাটা ইউপির চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা সোহেল রানার সাথে যোগাযোগ করা হলে তিনি রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয় নি।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, এ বর্ষা মৌসুমে সাধারণ মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যায়।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin