শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
জমির শ্রেণী পরিবর্তন করায় দুই জনের কা-রাদন্ড হঠাৎ ভারত থেকে ধেয়ে আসা ব-ন্যায় গোদাগাড়ীর মিনি কক্সবাজার পানির নীচে। পদ্মা পড়ের লাখ লাখ মানুষ আ/তঙ্কিত বানারীপাড়া’র চাখার ওয়াজেদ মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন সাইদুল ইসলাম পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার

নলছিটিতে আ/গুনে বসতঘর পুড়ে ছাই, আড়াই লাখ টাকার ক্ষ/তির দাবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৯৬ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি এলাকায় অগ্নিকাণ্ডে একটি টিনের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ১১ জুন রাত আনুমানিক ২টার দিকে দপদপিয়া ইউনিয়নের খিরাকাঠি গ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেনের পরিত্যক্ত বসতঘরে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে নলছিটি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে ঘরটির কাঠের রুয়া, চেরা, আড়া, আসবাবপত্র এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের জামাতা মো. ফয়সাল আহম্মেদ নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৫১৪, তারিখ: ১১/০৬/২০২৬) করেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin