শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

রাজশাহীর ট্রাক শ্রমিক নেতা মুকিতুর রহমান (মুক্তা) ইন্তে/কাল। দাফন সম্পন্ন

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৪৪ Time View

নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহী জেলা ট্রাক শ্রমিক সমিতির পরপর দুইবার নির্বাচিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং শ্রমিক মহলে অত্যন্ত পরিচিত মুখ মুকিতুর রহমান (মুক্তা) ১০ জুন রাত সাড়ে ৮ সময় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ ১১ জুন সকাল ১১ টার সময় নামাজের জানাজা শেষে কুমুরপুর নয়গ্রাম গোরস্থান দাফন করা হয়। কিছুদিন পূর্বে তার বড় স্ত্রী ইন্তেকাল করেন। তিনি ভারত থেকে চিকিৎসা নিয়ে এসে ভালই ছিলেন। চেয়ে সারিতা ও রত্না জানান, গত বৃহস্পতিবার বিকালে বাবার হঠাৎ শ্বাস কষ্ঠ হলে তাকে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা নিয়ে বাড়ী নিয়ে আসা হয়। কিন্তু রাত ৭ টার দিকে আবার শ্বাসকষ্ট হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। মৃত্যুকালে ছোট স্ত্রী, ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে আসা মুকিতুর রহমান (মুক্তা) রাজশাহী জেলা ট্রাক শ্রমিক সমিতির নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি শ্রমিকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেন। তাঁর নেতৃত্বে সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয় এবং শ্রমিকদের নানা সমস্যা সমাধানে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।
মুকিতুর রহমান (মুক্তা)-এর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে সহকর্মী, শ্রমিক নেতা, পরিবহন মালিক, শুভাকাঙ্ক্ষী এবং সাধারণ মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে তাঁর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করেছেন।
শ্রমিক নেতারা বলেন, মুকিতুর রহমান (মুক্তা) ছিলেন একজন সৎ, কর্মঠ ও মানবিক মানুষ। শ্রমিকদের সুখ-দুঃখে তিনি সবসময় পাশে থাকতেন। তাঁর মৃত্যু রাজশাহীর পরিবহন শ্রমিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin