শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

পীরগঞ্জে পুণ্য খাল খননের দুই ধারে ৭ হাজার বৃক্ষরোপণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১৭৪ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পুণ্য খাল পুনঃখনন প্রকল্পের আওতায় খালের দুই ধারে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে হাজীপুর ইউনিয়নের অন্তার ব্রিজ থেকে সেনগাঁও ইউনিয়নের হাতিডুবা ব্রিজ পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ পুণ্য খালের দুই তীরে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রকল্পে কর্মরত শ্রমিকরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “পুণ্য খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা দূর হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং পানি প্রবাহ স্বাভাবিক থাকবে। পাশাপাশি খালের দুই ধারে ৭ হাজার ফলজ ও বনজ গাছ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
তিনি আরও জানান, পর্যায়ক্রমে খালের উভয় তীরে ৭ হাজার ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন পরিবেশের উন্নয়ন ঘটবে, অন্যদিকে স্থানীয় জনগণও দীর্ঘমেয়াদে এর সুফল ভোগ করতে পারবেন।
স্থানীয়রা খাল পুনঃখনন ও বৃক্ষরোপণ কার্যক্রমকে সময়োপযোগী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin