রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গ্রাম আ/দালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে আলমপুরে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৬ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১টায় আলমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আব্দুল লতিফ।

অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম, সেবার ধরন, বিচারপ্রার্থীদের সহজে ও দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির সুযোগ এবং স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরা হয়। সচেতনতামূলক ভিডিও প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের গ্রাম আদালত সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানটি সমন্বয় করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায়। এ সময় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে স্বল্প খরচে, দ্রুত ও সহজ উপায়ে বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর মাধ্যম। এর সেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে স্থানীয়ভাবে বিরোধ নিষ্পত্তি সহজ হবে এবং আদালতের ওপর চাপও কমবে।

অনুষ্ঠানে গ্রাম আদালতের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin