রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. রেখাকে ফুল দিয়ে বরণ। এটা শিক্ষা পরিবারের গর্ব

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৬ Time View

রাজশাহী থেকে মোঃ হায়দার আলীঃ রাজশাহীর শিক্ষা অঙ্গনের জন্য এটি নিঃসন্দেহে এক গৌরবময় ও আনন্দের সংবাদ। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রজ্ঞাবান শিক্ষাবিদ, দক্ষ প্রশাসক এবং ইতিহাসের নিবেদিতপ্রাণ শিক্ষক ড. শামীম আরা চৌধুরী ।

তাকে মঙ্গলবার বোর্ড কর্মকতা, কর্মচারীগণ ফুল দিয়ে বরণ করে নিয়েছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু ব্যক্তিগত সাফল্যের স্বীকৃতি নয়, বরং রাজশাহীর শিক্ষা পরিবারের জন্য আনন্দের ও এক অনন্য অর্জন।

ড. শামীম আরা চৌধুরী রেখা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ৩৪ তম ব্যাচের একজন কৃতী শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনে তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক ছাত্রী হিসেবে জ্ঞানচর্চা, নেতৃত্বগুণ এবং ব্যক্তিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ছাত্রজীবনের সেই অধ্যবসায় ও মেধার ধারাবাহিকতাই তাঁকে আজ দেশের শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পর্যায়ে নিয়ে এসেছে।

আমাদের অনেকের কাছেই তিনি শুধুমাত্র একজন প্রশাসক নন, বরং একজন আদর্শ প্রিয় শিক্ষক। রাজশাহী কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে তিনি অসংখ্য শিক্ষার্থীর হৃদয়ে স্থান করে নিয়েছেন।

হাজার হাজার শিক্ষার্থীর প্রিয় ম্যাম তাঁর পাঠদানের সাবলীলতা, বিষয়ভিত্তিক গভীর জ্ঞান, আন্তরিকতা এবং শিক্ষার্থীবান্ধব আচরণ আজও স্মৃতিতে আজও উজ্জ্বল হয়ে আছে। শ্রেণিকক্ষের প্রতিটি আলোচনা শিক্ষার্থীদের ইতিহাসকে নতুনভাবে জানার এবং বোঝার অনুপ্রেরণা জুগিয়েছিল।

শিক্ষকতা জীবনের পাশাপাশি প্রশাসনিক দায়িত্বেও তিনি সমানভাবে সফলতা, দক্ষতার পরিচয় দিয়েছেন। এর আগে রাজশাহী শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিষ্ঠা, সততা, দক্ষতা ও দূরদর্শিতার মাধ্যমেগ সবার প্রশংসা অর্জন করেছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল করার ক্ষেত্রে তাঁর অবদান ছিল অত্যন্ত প্রশংসনীয়।

গত সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর নতুন নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানা যায়।

৯ জুন মঙ্গলবার মধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছিল। কর্মকর্তা, কর্মচারীগণ ফুল দিয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক রেখা ম্যামকে বরণ করে নিয়েছেন। একজন শিক্ষক, গবেষক ও দক্ষ প্রশাসক হিসেবে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রাজশাহী শিক্ষা বোর্ডকে আরও আধুনিক, গতিশীল এবং শিক্ষাবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন প্রত্যাশা সকলের।

মহান আল্লাহ তাআলা তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং প্রজ্ঞা দান করুন, যেন তিনি তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালন করে শিক্ষা ক্ষেত্রে আরও উজ্জ্বল অবদান রাখতে পারেন। তাঁর নেতৃত্বে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষা উন্নয়নের অগ্রযাত্রায় এক নতুন দিগন্তের সূচনা হবে এই কামনাই রইল।

শিক্ষাবোর্ড চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর তার নিষ্ঠা, সততা, দক্ষতা ও দূরদর্শিতা, গতিশীল, দক্ষ, অভিজ্ঞ নেতৃত্বে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক বোর্ড, রাজশাহী একটি আধুনিক, মডেল শিক্ষা বোর্ড নতুন উচ্চতায় পৌঁছাবে এবং শিক্ষা উন্নয়নের অগ্রযাত্রায় এক নতুন দিগন্তের সূচনা হবে বলে আশা প্রকাশ করেন।

মোঃ হায়দার আলী
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin