রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

যুবদল কেন্দ্রীয় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি করেছে ঘাটাইল উপজেলা ও পৌর যুবদল

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৪ Time View

ঘাটাইল প্রতিনিধি মোঃ রায়হান মিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েন মুন্না,সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‍্যালি করেছে ঘাটাইল উপজেলা ও পৌর যুবদল।

বুধবার (১০ জুন) বিকেল ৫টায় ঘাটাইল দক্ষিণ পাড়া কড়ইতলা থেকে র‌্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয়-৭১ চত্বরে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন বুলবুল, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব আলম সৌরভ, পৌর যুবদলের সভাপতি সাদিক মাহমুদ টিটু, পৌর যুবদলের সাধারণ সম্পাদক মোঃ পারভেজ মিয়াসহ উপজেলা যুবদল পৌর যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আনন্দ র‌্যালিতে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin