রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

মাদ/ক ব্যবসার অভিযোগে ঔষধের দোকান ও বাড়িতে ভা/ঙচুর

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৬ Time View

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার থুমনিয়া শাহপাড়া এলাকায় মেহেদী হাসান সবুজ (৪০) নামে এক ব্যক্তির ঔষধের দোকান ও বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তার ঔষধের দোকানের আড়ালে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। এ বিষয়ে স্থানীয়রা একাধিকবার তাকে মৌখিকভাবে সতর্ক ও অনুরোধ করলেও তিনি তা আমলে নেননি বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, সোমবার (৯ জুন) ক্ষুব্ধ জনতা একত্রিত হয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

তবে মাদক ব্যবসার অভিযোগ এবং ভাঙচুরের ঘটনায় মেহেদী হাসান সবুজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “শুনেছি এলাকাবাসী তার দোকান ও বাড়িতে ভাঙচুর করেছে। তার নামে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।”

এদিকে সচেতন মহলের অভিমত, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি জরুরি। তবে কোনো অভিযোগের ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিয়ে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে তারা মনে করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin