শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

মহেশপুরের যাদবপুরে মাদ/কের বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৮১ Time View
filter: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; captureOrientation: 0; hdrForward: 6; shaking: 0.002330; highlight: 1; algolist: 0; multi-frame: 1; brp_mask: 8; brp_del_th: 0.0004,0.0000; brp_del_sen: 0.1500,0.0000; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 7864320;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

শহিদুল ইসলাম
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-

চলো যায় যুদ্ধে মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে উঠেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের সর্বস্তরের গতকাল বিকেল ৫টার দিকে যাদবপুর বাজারে চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে” স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য সেবন ও বিক্রির প্রতিবাদে এক মানববন্ধন ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে এবং এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সরকারের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা আরও জানান, যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনছে। অনুষ্ঠানটি আয়োজন করেন আরিফুল ইসলাম (আরিফ) ও মো. ইদ্রিস মিয়া। এতে উপস্থিত ছিলেন যাদবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাস্টার, মো. সোনা মিয়া, মো. সিরাজুল ইসলাম, মো. ওহিদুল হোসেন, মো. সবুজ হোসেন, মো. রাজ্জাক হোসেন, মো. লিটন, মো. সবুজ (বড়বাড়ি) ও মো. আনারুলসহ এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শহিদুল ইসলাম
মহেশপুর ঝিনাইদহ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin