রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

গোপালগঞ্জে ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন, শেখ তুহিনের গ্রেফ/তার দাবি

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৫ Time View

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে কর্মরত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকেরা।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মামলার বাদী শেখ তুহিনের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, শেখ তুহিনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও সম্পদের উৎস নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নেওয়ায় তিনি প্রতিহিংসাবশত ১০ জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তারা এ মামলাকে স্বাধীন সাংবাদিকতার ওপর চাপ সৃষ্টি এবং সত্য উদঘাটনের প্রচেষ্টাকে বাঁধাগ্রস্ত করার অপচেষ্টা বলে উল্লেখ করেন।

মানববন্ধনে বক্তারা শেখ তুহিনের সম্পদ ও আয়ের উৎস সম্পর্কে নিরপেক্ষ তদন্তের দাবি জানান এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) সহ সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে তারা সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানান।

মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন সাংবাদিক আরমান খান জয়।

মানববন্ধনে সাংবাদিক জুবায়ের হোসেন, শৈলেন্দ্রনাথ মজুমদার, আরিফুল হক আরিফ, মামুনুর জুয়েল, পলাশ শিকদার, আরিফুল রশিদ, মেহেদী হাসান এবং বিশ্বজিৎ চন্দ্র সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin