শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম :-
মা-দক মুক্ত করে আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলা হবে : দুলাল নিয়-ন্ত্রণ হারিয়ে বসতঘরের ওপর উ-ল্টে পড়ল বাস, দুটি ঘর বি-ধ্বস্ত এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা

ক্ষেতলালে পৃথক অভি/যানে সাজাপ্রা/প্ত দুই ওয়ারেন্টভুক্ত আ/সামি গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২১৪ Time View

মো.দেলোয়ার হোসেন বাবু।।
জয়পুরহাটের ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
মো. হেলাল, ৪৫ উপজেলার বড়তারা গ্রামের জামাত আলীর ছেলে। তিনি সিআর-১৫১৪/২৪ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। আদালত তাকে ১ মাসের কারাদণ্ড ও ৭১ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন।
মো. আব্দুল সালাম, ৩৫ পৌর এলাকার খলিশাগাড়ী গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে। তার বিরুদ্ধে জিআর-২১৭/২৪, সিআর-২৮৫/২৪ ও জিআর-৫০৬/১৬ নম্বর মামলার মোট তিনটি ওয়ারেন্ট রয়েছে। তিনি ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

থানা পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনা এবং ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে থানার একটি চৌকস টিম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ মোক্তারুল আলম বলেন, গ্রেফতারকৃত দুই আসামির মধ্যে একজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অপরজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, অপরাধ দমন এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারে ক্ষেতলাল থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin