রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ

সোনিয়া আক্তার (৭) নামের শিশু নি/খোঁজ ও চু-রির অভিযোগ তার মায়ের

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৩০ Time View

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি।।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের কাটাখালী গ্রামের ৭ বছর বয়সী শিশু সোনিয়া আক্তারকে চুরি করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা সাবিনা আক্তার।
পরিবারের দাবি, সোনিয়া আক্তার হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পাওয়ায় শিশুটির মা অভিযোগ করেন যে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে চুরি করে নিয়ে গেছে।
এ ঘটনায় পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তারা স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে শিশুটিকে দ্রুত উদ্ধারের দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে। শিশুটির সন্ধান পাওয়া গেলে বা এ বিষয়ে কোনো তথ্য জানা থাকলে নিকটস্থ থানা কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন স্বজনরা।
শিশুর নাম-সোনিয়া আক্তার
মাতা-সাবিনা আক্তার
পিতা- জাকির
স্থান: কাটাখালী গ্রাম, ইউনিয়ন> মান্নারগাঁও, উপজেলা> দোয়ারাবাজার, জেলা> সুনামগঞ্জ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin