রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পাইকগাছার চাঁদখালীতে গ/নপিটুনীতে নি/হতের ঘটনায় গ্রে/ফতার সাবেক ছাত্রনেতা মিন্টু কে জেল-হাজতে প্রেরণ

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ২৬ Time View

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার চাঁদখালীতে হাসান কিং (৩৫) নামে মাদকাসক্ত এক যুবক গণপিটুনিতে নিহতের ঘটনায় গ্রেফতার সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু কে আদালতের মাধ্যমে জেল- হাজতে পাঠানো হয়েছে। ১০ জুন বুধবার বিকাল ৪টার দিকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে মিন্টু কে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয় বলে জানান থানার ওসি গোলাম কিবরিয়া। এর আগে ৯ জুন মঙ্গলবার বিকালে র‍্যাব-৬ খুলনা থেকে মিন্টু কে গ্রেফতার করে।
উল্লেখ্য গত ৭ জুন রোববার সন্ধ্যার দিকে উপজেলার চাঁদখালী পশুর হাট এলাকায় গণপিটুনিতে নিহত হয় একই এলাকার মালেক সরদারের ছেলে হাসান কিং। নিহতের এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। নিহতের পরিবারের দাবি প্রসাব করাকে কেন্দ্র করে মিন্টু ও তার লোকজন দলবদ্ধ হয়ে হাসান কে পিটিয়ে হত্যা করেছে। অন্যদিকে হাট ইজারাদারের লোকজন সহ এলাকার অনেকেই বলছেন হাসান একজন চিহ্নিত মাদক কারবার কারী। তার কর্মকাণ্ডে এলাকার মানুষ অতিষ্ঠ ছিল। গণপিটুনিতে তার মৃত্যু হয়। নিহতের এ ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করে। ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় নিহতের পিতা মালেক সরদার বাদী হয়ে ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা নামজুল হুদা মিন্টু সহ ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ১০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করে। যার নং -০৯। এ মামলায় গ্রেফতার মিন্টু কে র‍্যাব থানা পুলিশের কাছে হস্তান্তর করলে থানা পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করেন। আদালতে তোলার সময় পক্ষ বিপক্ষের লোকজন আদালতের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। নিহতের পরিবারের লোকজন এ হত্যার ন্যায় বিচার দাবি করেন এবং মিন্টুর পক্ষের লোকজন তার মুক্তির দাবি করেন। আদালত থেকে জেল হাজতে পাঠানোর সময় ষড়যন্ত্র ও রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে দাবি করেন নাজমুল হুদা মিন্টু।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin