রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম :-
আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র

অল্প সময়, স্বল্প খরচে বিচার ক্ষেতলালে গ্রাম আদালত সমন্বয় কর্ম/শালা

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৯১ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিষদ সভাকক্ষে মঙ্গলবার সকালে “অল্প সময়, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে এই প্রতিপাদ্যকে সামনে রেখে গ্রাম আদালত বিষয়ক সমন্বয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় শুরু হওয়া এ কর্মশালায় স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ স্থানীয় সরকার বিভাগের অধীনে ও ইউএনডিপি’র অর্থায়নে পরিচালিত ‘গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)’ এর অংশ হিসেবে এটি আয়োজন করে ক্ষেতলাল উপজেলা গ্রাম আদালতের কো-অর্ডিনেটর দুর্লভ চন্দ্র রায়। পাইলট প্রকল্পের সাফল্যের ধারাবাহিকতায় দেশব্যাপী ৪,৪৫৩টি ইউনিয়ন পরিষদে এ কার্যক্রম জোরদার করা হচ্ছে।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুর রউফ। এছাড়া বক্তব্য দেন ক্ষেতলাল থানার ওসির প্রতিনিধি এসআই ইজার উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত ও বিনা খরচে নিষ্পত্তির ওপর গুরুত্ব দেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের এ বিষয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin