রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

৯ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান,অবশেষে বিয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৮ Time View

এম এ আলিম রিপন, সুজানগর ঃ পাবনার সুজানগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থানের ০৯ দিন পর প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লবের মোল্লার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসলেন কলেজ ছাত্রী তাসনিম জাহান মিম । সোমবার (০৮ জুন) পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়া গ্রামে প্রেমিক বিপ্লবের বাড়িতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি এবং ছেলে ও মেয়ের পরিবারের অভিভাকদের সম্মতিতে এ বিয়ের আয়োজন করা হয়। প্রেমিকা মিমের বাড়ি উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়া গ্রামে । প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা উপজেলার মানিকহাট ইউনিয়নের উলাট মোল্লাপাড়ার শফি মোল্লার ছেলে। ছেলের বাবা শফি মোল্লা মালয়েশিয়া প্রবাসী।প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের এবং প্রেমিকা সুজানগর উপজেলার বোনকোলা কলেজের শিক্ষার্থী। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায় প্রেমিক তাহজিদ হোসাইন বিপ্লব মোল্লা বিয়ের আশ্বাস দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমিকা মিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন। তারা একসঙ্গে ঘুরতে যান এবং বিভিন্ন এলাকায় একসঙ্গে ঘুরে বেড়ানো এবং সময় কাটানোর ছবিসহ প্রয়োজনীয় সকল প্রমাণ রয়েছে । পরে বিপ্লব প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়।এতে প্রেমিকা চরম বিপর্যয়ের মধ্যে পড়ে। এবং প্রেমিক বিপ্লব বিয়ে না করলে আত্মঘাতি হবেন বলেও জানান ওই প্রেমিকা । এ অবস্থায় গত ৩১ মে থেকে বিয়ের দাবিতে প্রেমিক বিপ্লবের বাড়িতে অবস্থান নেন প্রেমিকা মিম। এ ঘটনায় ওই তরুণীর পিতা মনিরুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগও করেন । বিয়ের বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় সমাজসেবক সান্টু মোল্লা বলেন, ‌মেয়েটি ০৯ দিন ধরে প্রেমিক বিপ্লবের বাড়িতে অবস্থান করছিল। উভয়ের অভিভাবকদের একত্রিত করতে না পারায় বিয়েতে বিলম্ব হয়েছে। পরে ছেলেমেয়ের অভিভাবকদের সম্মতিতে সোমবার বিকেলে তাদের বিয়ের ব্যবস্থা করা হয়।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin