বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

ঝিকরগাছায় শিশুপুত্রসহ গৃহবধূর ঝু/লন্ত লা/শ উদ্ধার, মাদ/কাসক্ত স্বামী আ/টক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৮১ Time View

আজিজুল ইসলাম যশোরঃ যশোরের ঝিকরগাছায় শিশুপুত্রসহ এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূ রেবেকা খাতুন (৩০) এবং তার শিশুপুত্র সোহরাব হোসেনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জনি মিয়াকে আটক করেছে পুলিশ।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রেবেকা খাতুনের সাথে তার বোন সাফিয়া বেগমের পৈত্রিক জমিজমা বিক্রি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল বলে দাবি করেছেন রেবেকার শ্বশুর রবিউল ইসলাম ও শাশুড়ি পরিছন বেগম।

​তবে আত্মহত্যার কারণ নিয়ে ভিন্ন দাবি করেছেন নিহতের বড় বোন সাফিয়া বেগম। তার অভিযোগ, রেবেকার স্বামী জনি মিয়া চরম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে জনি তার বোনের ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। মাদকাসক্ত স্বামীর এই নির্মম অত্যাচার সহ্য করতে না পেরেই রেবেকা তার সন্তানসহ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

​ঝিকরগাছা থানা পুলিশ জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সাথে আটক স্বামী জনি মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin