শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

ঝিকরগাছায় শিশুপুত্রসহ গৃহবধূর ঝু/লন্ত লা/শ উদ্ধার, মাদ/কাসক্ত স্বামী আ/টক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৬৪ Time View

​

আজিজুল ইসলাম যশোরঃ যশোরের ঝিকরগাছায় শিশুপুত্রসহ এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (০৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।

​সংবাদ পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূ রেবেকা খাতুন (৩০) এবং তার শিশুপুত্র সোহরাব হোসেনের লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী জনি মিয়াকে আটক করেছে পুলিশ।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত রেবেকা খাতুনের সাথে তার বোন সাফিয়া বেগমের পৈত্রিক জমিজমা বিক্রি নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল বলে দাবি করেছেন রেবেকার শ্বশুর রবিউল ইসলাম ও শাশুড়ি পরিছন বেগম।

​তবে আত্মহত্যার কারণ নিয়ে ভিন্ন দাবি করেছেন নিহতের বড় বোন সাফিয়া বেগম। তার অভিযোগ, রেবেকার স্বামী জনি মিয়া চরম মাদকাসক্ত। দীর্ঘদিন ধরে জনি তার বোনের ওপর নানাভাবে মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল। মাদকাসক্ত স্বামীর এই নির্মম অত্যাচার সহ্য করতে না পেরেই রেবেকা তার সন্তানসহ আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

​ঝিকরগাছা থানা পুলিশ জানায়, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সাথে আটক স্বামী জনি মিয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin