রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

পাইকগাছায় হাসান হ/ত্যা মামলার প্রধান আ/সামি মিন্টু র‍্যা/বের জালে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ২৮ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের আলোচিত হাসান সরদার ওরফে কিং (৪০) হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হুদা মিন্টুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, খুলনা। তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক ডিভাইস ট্র্যাকিংয়ের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৬ সূত্রে জানা গেছে, গত ৭ জুন সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকে মিন্টু আত্মগোপনে ছিলেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত করে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার বিকাল ৫ টার সময় খুলনা থেকে তাকে আটক করে।
উল্লেখ্য, গত ৭ জুন বিকেলে পাইকগাছার চাঁদখালী গরুর হাট সংলগ্ন এলাকায় সংঘটিত হামলায় গুরুতর আহত হন হাসান সরদার ওরফে কিং। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরবর্তীতে নিহতের পরিবার বাদী হয়ে পাইকগাছা থানায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।মামলা নং ০৯,তাং -০৯/০৬/২৬ ইং মামলায় নাজমুল হুদা মিন্টুকে প্রধান আসামি করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে আলোচিত এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও নেপথ্যের বিষয়গুলো উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় নানা আলোচনা থাকলেও তদন্ত শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin