শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

পাইকগাছায় হাসান হ/ত্যায় ১০ জনের নামে মাম/লা, নেপথ্যে কি মাদ/ক আ/ধিপত্যের সংঘা/ত?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৫২ Time View

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে হাসান সরদার ওরফে কিং (৪০) হত্যাকাণ্ডে দায়ের করা মামলার পর এলাকাজুড়ে নতুন করে চাঞ্চল্য ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ১০ জনের নাম উল্লেখসহ আরও ৮-১০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনার পরই সামনে এসেছে একাধিক অভিযোগ ও ভিন্নমত।

মামলা সূত্রে জানা যায়, গত ৭ জুন বিকেলে চাঁদখালী গরুর হাট সংলগ্ন এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। অভিযোগ অনুযায়ী, কালিদাসপুর গ্রামের কুদ্দুসকে ঘরের পাশে প্রস্রাব করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে ফোনে ডেকে আনা হয় একাধিক ব্যক্তিকে, যারা সংঘবদ্ধভাবে হাসানের ওপর হামলা চালায়।

নিহতের পরিবারের দাবি, হামলাকারীরা তাকে দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্ত শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

নিহতের স্ত্রী তাসলিমা অভিযোগ করে বলেন, “আমার স্বামী শুধু ঘরের পাশে প্রস্রাব করতে নিষেধ করেছিলেন। এরপর লোকজন ডেকে এনে তাকে দড়ি দিয়ে বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে।”

এদিকে ঘটনার পেছনে ভিন্ন ব্যাখ্যাও সামনে এসেছে। স্থানীয় একাধিক সূত্রের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বাণিজ্যের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তাদের মতে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে এত দ্রুত বিপুল সংখ্যক লোকের সংঘবদ্ধ হয়ে হামলা চালানো স্বাভাবিক নয়।

এ নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—ঘটনাটি কি শুধুই তুচ্ছ বিরোধের ফল, নাকি এর আড়ালে রয়েছে মাদক আধিপত্য?

প্রেরক,
ইমদাদুল হক
পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin