
সাইদুর রহমান মানিক, পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি , ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অটোচার্জার ভ্যানের চাকায় পৃষ্ট হয়ে ছুটু মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার শেষ বিকেলে পীরগঞ্জ-বোচাগঞ্জ থানার সীমান্তবর্তী কালুপীর বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন প্রমাণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ইনুয়া গ্রামের মুজাম্মেল হকের শিশুকন্য মোছাম্মদ ছুটু মুণি (৫) বিকেলে তার বোনের বাড়ি পাশ^বর্তী বোচাগঞ্জ থানার ডহড়া গ্রাম থেকে আটোচার্জারে করে নিজ বাড়িতে ফিরছিল। কালুপীর বাজার এলাকায় চলন্ত অটোচার্জার ভ্যান থেকে পড়ে গিয়ে ভ্যনের চাকায় পৃষ্ট হয় ছুটু মুণি। গুরুত্বর আহত অবস্থায় তাকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেস হাসপতালে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সাইদুর রহমান মানিক পীরগঞ্জ ঠাকুরগাঁও।