
শহিদুল ইসলাম,
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
৮ জুন বেলা সাড়ে ১১ ঘটিকায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদে ২০২৬ – ২০২৭ ইং অর্থ বছরের ২ কোটি ৮ লাখ ১৩ হাজার ৫শত ৯৫ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
উপজেলার ২নং ফতেপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ১নং প্যানেল ও বর্তমান ভারপ্রপ্ত চেয়ারম্যান মোঃ আশাদুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত বাজেট মিটিংয়ে বক্তব্য রাখেন শহীদ জিয়াউর রহমান ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ শওকত আলী, ফতেপুর ইউনিয়ন জামায়াত আমীর শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, ইউপি সদস্য সবুজ মিয়া, উষা এনজিও সংস্থার নির্বাহী পরিচালক আব্দুল হান্নান প্রমুখ।
এসময় পুরন্দরপুর মডেল একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সালিমুর রহমান, ইউপির সকল ওয়ার্ড সদস্য / সংরক্ষিত মহিলা সদস্যা, মহল্লাদার সহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিত্বে ২০২৬-২০২৭ ইং অর্থ বছরের ২ কোটি ৮ লক্ষ ১৩ হাজার ৫শত ৯৫ টাকার বাজেট ঘোষনা করেন এবং ১ কোটি ৯৫ লক্ষ ২ হাজার ১৫৩ টাকার ব্যয় দেখানো হয়েছে।
উক্ত বাজেট মিটিং অনুষ্ঠানটি সঞ্চালনা ও বাজেট ঘোষণা করেন ইউপি সচিব কাজী মোঃ ইনছাদুর রহমান। অনুষ্ঠান শেষে ফতেপুর বাজার জামে মসজিদের ঈমান মোঃ আজম আলীর মাধ্যমে এক দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়।
শহিদুল ইসলাম মহেশপুর ঝিনাইদহ।।