
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন বরিশালের কৃতি সন্তান তারন্যের অহংকার মঈনউদ্দীন রুবেল। গত ৪মে জাতীয়তাবাদী যুবদলের ঘোষিত ১৫১ সদস্যবিশিষ্ট কমিটিতে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদ প্রাপ্তিতে বরিশালে নেতা কর্মী সমর্থকদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। দলের সিনিয়র এক নেতৃবৃন্দ জানান,সাহসী নেতৃত্ব রুবেলকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে,দল মূল্যায়ন করতে ভুল করেনি। একরকম বলা যেতে পারে তিনি বিগত সময়ে তার নিরলস কর্মের প্রতিদান পেয়েছে।
মঈনউদ্দীন রুবেল শৈশব থেকেই রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারন করত। ছোটবেলা থেকে তিনি বিএনপির ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলেন।
এজন্য তিনি বহুবার হামলা-মামলা ও নির্যাতনের শিকার হলেও কখনও হাল ছেড়ে দেননি।
তিনি ছাত্রজীবনে সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। সে সময় তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।
তিনি ওই সময়ে ছাত্ররাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এছাড়াও রুবেল জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদকের পদে নিষ্ঠার দায়িত্ব পালন করেছেন।
এই উদীয়মাণ তরুণ নেতৃত্ব এবার যুবদলের কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব লাভ করায় তার নিজ জেলা শহর বরিশালে নেতা কর্মী ও অনুরাগীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
যুবদলের সমর্থকরা জানান আমাদের নেতাকে মূল্যায়ন করতে দল ভুল করেনি, প্রতিদানস্বরুপ তাকে গুরুত্বপূর্ণ পদ দিয়েছে দল।তিনি এই পদ পাওয়ায় বৃহত্তর দক্ষিনবঙ্গের যুবদলের সাংগঠনিক প্রক্রিয়া আরও গতিশীল করতে অগ্রণী ভূমিকা পালন করবেন মঈনউদ্দীন রুবেল।
প্রত্যাশিত পদ পেয়ে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুবদলের নতুন কমিটির শীর্ষনেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি আগামীদিনগুলোতে দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।