রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম :-
গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫ রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দু/র্ধর্ষ চু/রি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লু/ট

অপারেশনের সময় স্বর্ণের চেইন হারানোর অভি/যোগ নার্সের বি/রুদ্ধে – প্রতিবাদে মা/নববন্ধন

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৯৪ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় : পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে অপারেশনের সময় খুলে রাখা এক রোগীর স্বর্ণের চেইন হারানোর অভিযোগ উঠেছে এক সিনিয়র স্টাফ নার্সের বিরুদ্ধে। এ ঘটনার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর প্রতিবাদে নার্সদের একটি অংশ ডিউটি বাদ দিয়ে পঞ্চগড় তেঁতুলিয়া মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে প্রায় এক ঘণ্টা হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার বাসিন্দা রূপা বেগম অস্ত্রোপচারের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। অপারেশনের আগে নিরাপত্তার স্বার্থে তার গলায় থাকা প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন খুলে রাখা হয়। রোগীর স্বজনদের অভিযোগ, চেইনটি রোগীর স্বামীকে বুঝিয়ে দেওয়ার কথা বলা হলেও সংশ্লিষ্ট সিনিয়র স্টাফ নার্স সেটি তার হাতে না দিয়ে নিজের পকেটে রেখে দেন। পরে অপারেশন শেষে চেইনটি ফেরত চাইলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি।
এ ঘটনায় রোগীর স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন ও পঞ্চগড় প্রেসক্লাবে অনুলিপি দেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে হাসপাতালজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে সোমবার হাসপাতালের সামনে মহাসড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন নার্সদের একটি অংশ।
অভিযোগ রয়েছে, মানববন্ধনে অংশ নিতে গিয়ে অনেক নার্স দায়িত্বস্থল ছেড়ে বাইরে অবস্থান করায় হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবাদান কার্যক্রমে বিঘ্ন ঘটে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা বাবুল ইসলামের রোগীর স্বজন বাবলা জানান, মানববন্ধনের কারণে প্রায় এক ঘণ্টা স্বাভাবিক সেবাকাজ ব্যাহত হয়। এতে চিকিৎসা নিতে এসে অনেকেই দুর্ভোগে পড়েন। আবু হাসান নামে একজন বলেন, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ সেবাপ্রতিষ্ঠানে দায়িত্ব পালনরত কর্মীদের কর্মস্থল ছেড়ে কর্মসূচিতে অংশ নেওয়া উচিত হয়নি। এতে সাধারণ রোগীদের ভোগান্তি বেড়েছে।
অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে অভিযুক্ত সিনিয়র স্টাফ নার্স আলিফ নুরার সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সভাপতি আমেনা খাতুন বলেন, অপারেশন থিয়েটারে অপারেশনের আগে একটি চেইন আমাদের এক সিনিয়র স্টাফ নার্সের কাছে জমা ছিল। পরবর্তীতে সে চেইনটি হারিয়ে ফেলে। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের আগে আমি সাংবাদিকদের একদিন সময় চেয়েছিলাম কিন্তু তিনি তা শুনেন নি।
এ বিষয়ে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান বলেন, মানববন্ধনের বিষয়ে আমার কাছ থেকে কোনো অনুমতি নেওয়া হয়নি। তবে অবগত করার জন্য একটি চিঠি দেওয়া হয়েছে। চেন হারানো বিষয়টি নিয়ে নার্সকে শোকজ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin