রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :-
ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা টুঙ্গিপাড়ায় প্রতি/পক্ষের বিরুদ্ধে জো/রপূর্বক জমি দখ/ল চেষ্টার অভিযোগ এনে সাবেক বিজিবি কর্মকর্তার সংবাদ সম্মেলন পাইকগাছায় বিএফআরআই লোনাপানি কেন্দ্রের বার্ষিক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত দোয়ারাবাজারে আব্দুল আজিজ মাষ্টার স্মৃতি ফাউন্ডেশন প্রথম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বারখাল পুনঃখনন পরিদর্শন: দখলমুক্ত হবে সব খাল – ডিসি মোঃ আরিফ- উজ-জামান গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক বাবুগঞ্জে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মোকতার হোসাইনের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত গোদাগাড়ীর বোয়ালা বিল ও দমদমা খাড়ি প্রকল্প পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক গোদাগাড়ীতে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হেরো/ইনসহ ২ মাদ/ক ব্যবসায়ীকে আ/টক করেছে র‍্যাব-৫

তারাগঞ্জের বিদ্যুৎকর্মী মনজুরুল হ/ত্যা মামলার অন্যতম আ/সামি মহাব্বত গ্রে/ফতার

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৫৪ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে পল্লীবিদ্যুতের ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী মনজুরুল হোসেনকে নৃশংসভাবে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার ঘটনার অন্যতম আসামি মোঃ মহাব্বত আলী (৩১)-কে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

গতকাল রোববার (০৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা জেলার সাভার থানাধীন বৌ বাজার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মহাব্বত আলী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিণ ঘনিরামপুর ঝাকুয়াপাতা গ্রামের মৃত খাদেমুল ইসলামের ছেলে। নিহত মনজুরুল হোসেনের স্ত্রী মোছাঃ জান্নাতি বেগম (৩২) বাদী হয়ে তারাগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার অন্যতম আসামি সে।

র‍্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং সিপিসি-২, র‍্যাব-৪, সাভার, ঢাকা-এর একটি চৌকস আভিযানিক দল সাভারের বৌ বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে।

মনজুরুলকে হত্যার পর থেকেই মহাব্বত আলী ঢাকার বিভিন্ন স্থানে ছদ্মনামে আত্মগোপনে ছিল।উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে তারাগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মী মনজুরুলকে হত্যার পর লাশ মাটিচাপা দেওয়ার ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে স্থানীয় জনগণ রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিলেন।

র‍্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামী মহাব্বত আলীকে আইনানুগ প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin