রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :-
টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ গোপালগঞ্জে বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন ‎সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের অভি/যানে নিরীহ পরিবারের উপর হাম/লাকারী ২ জন আ/টক বিশেষ চেয়ার ছেড়ে সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসলেন প্রতিমন্ত্রী আজাদ ময়মনসিংহ সদরে ৩ হাজার ৩শ জন প্রান্তিক কৃষককে রোপা আমন বীজ ও সার বিতরণ আমেরিকায় ট্রাক চা/পায় বাংলাদেশী ব্যবসায়ী নিহ/ত ফেসবুকে মি/থ্যা তথ্য ও অ/পপ্রচারের তীব্র প্রতি/বাদ জানালেন প্রবাসী রাজ্জাক বানারীপাড়ায় কার্যক্রম নি-ষিদ্ধ ৪০ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মা/মলা – গ্রেফতার ১ জন ফুলবাড়ী উপজেলা খাদ্যগুদামে ধান দিচ্ছে সিন্ডিকেট চ/ক্র গোদাগাড়ীতে অবৈ/ধভাবে মাটি কাটার দায়ে ১ লক্ষ টাকা জ/রিমানা

যুবককে অ/পহরণ করে নি/র্যাতন

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৩০ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

পূর্ব বিরোধের জেরধরে এক যুবককে অপহরণ করে নির্জনস্থানে নিয়ে শারিরিকভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে পদবিহীন এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতনের শিকার যুবক সিফাত সরদার (২৬) বরিশালের গৌরনদী উপজেলার উত্তর বিল্লগ্রাম এলাকার কবির সরদারের ছেলে।

শনিবার (৬ জুন) দুপুরে নির্যাতনের শিকার যুবকের ভাই কাওসার হোসেন জানিয়েছেন, গত দুইমাস আগে উত্তর বিল্লগ্রাম এলাকায় বালু ভরাটকে কেন্দ্র স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে গৌরনদী উপজেলা যুবদলের পদবিহীন নেতা জামান শরীফের হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় বিল্লগ্রাম বাজারে জামান শরীফের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলে সিফাত সরদার উপস্থিত ছিলো। মিছিলে অংশগ্রহন করার জেরধরে সিফাতের ওপর ক্ষিপ্ত ছিলো যুবদল নেতা জামান শরীফ।

তিনি আরও বলেন, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত নয়টার দিকে ঢাকায় যাওয়ার জন্য গৌরনদী বাসষ্ট্যান্ডে বাসের টিকিট ক্রয় করতে যায় সিফাত। সেখানে আগে থেকে অবস্থান করছিলো জামান শরীফ। এসময় সিফাতকে দেখামাত্র জামান ও তার সহযোগিরা তাকে (সিফাত) জোরপূর্বক অপহরণ করে শারিরিকভাবে নির্যাতন করে। পরবর্তীতে উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে সিফাতকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত জামান শরীফের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin