বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

‎পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চু/রি হয়েছে

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২০১ Time View

‎পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
‎খুলনার পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ২৫নং গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দোতালার তিনটি কক্ষ থেকে ১০টি ফ্যান চুরি করেছে সংঘবদ্ধ চোরেরা।
‎জানা গেছে, ঈদের ছুটির পরে ৭ মে রবিবার সকালে স্কুল পরিস্কার -পরিচ্ছন্ন করার জন্য নিয়জিত একজন মহিলা নিচের সিড়ির ঘরের গ্রিলের তালা খুলে দোতালায় উঠে তিনটি কক্ষের দরজার তালা ভাঙ্গা ও ১০টি ফ্যান খুলে নিয়ে গেছে দেখে প্রধান শিক্ষককে জানান। বিদ্যালয়ের নিচ তলা ও দোতলায় হাফ গ্রিল দেওয়া। বাথরুমের পাশের গ্রিল বেয়ে চোরেরা উপরে উঠে ফ্যান চুরি করেছে বলে ধারণা করা হচ্ছে। গ্রিলে মাটির দাগ লাগানো রয়েছে। চোর ফ্যান খোলার কাজে ব্যবহৃত প্লায়ার্স ও স্লাই রেজ্ঞ ফেলে গেছে।
‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুস্মিতা সোম বলেন, ছুটি শুরুর আগের দিন সকল কক্ষ চেক করে তালা বন্ধ করা হয়। ছুটি শেষে স্কুল খোলার দিন সকালে পরিস্কার -পরিচ্ছন্ন করতে এসে দেখা যায় ১০টি ফ্যান চুরি হয়ে গেছে। বিদ্যালয়ে কোন নৈশ প্রহরি নেই। চুরি হওয়া ১০টি ফ্যানের আনুমানিক মূল্য প্রায় ৩৫ হাজার টাকা। চুরির ঘটনা উপজেলা শিক্ষা অফিসার ও থানা পুলিশকে জানানো হয়েছে।
‎উল্লেখ্য ২০২২ সালের ১৪ নভেম্বর দিবাগত সোমবার রাতে বিদ্যালয়ের দুইটি ভবনের ৫টি তালা ভেঙ্গে চোরেরা দুটি সোলার প্যানেলের ব্যাটারি, পানি উত্তোলনের মটর, বদনা, টয়লেটের প্রায় ৩০টি ট্যাব, পাইপ ও টিউবওয়েলের মাথা চুরি করে নিয়ে যায়।
‎উপজেলায় প্রতিরাতে কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে। একের পর এক চুরির ঘটনায় এলাকায় চোর আতঙ্ক বিরাজ করছে।
‎
‎
‎প্রেরক,
‎ইমদাদুল হক
‎পাইকগাছা,খুলনা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin