বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

বিজিবির সফল অ/ভিযান: যশোর সীমান্তে পৌনে ১০ লাখ টাকার মা/দক ও চো/রাচালানি পণ্য জব্দ

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১০৮ Time View

​আজিজুল ইসলামঃ

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে  বিজিবি। রবিবার  যশোর ৪৯  ব্যাটালিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীনস্থ ঘিবা ও হিজলী বর্ডার অবজারভেশন পোস্টে এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে দেশে আনা ২৫ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ  সিরাপ, ৯ কেজি গাঁজা, ৫৭টি শাড়ি, ৪টি থ্রি-পিস, ৪ কেজি জিরা, ৮৬ প্যাকেট ফুচকা, ৬.৫ কেজি কিশমিশ, ২ প্যাকেট সোনপাপড়ি, ২৪টি অন্যান্য খাদ্যসামগ্রী, ২৫২১টি চকলেট এবং ৪৯৪টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। ​আটককৃত এসব মাদক ও চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লক্ষ ৩৬ হাজার ১২০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

​তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবির এই ধরনের কঠোর আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও সবসময় অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin