রবিবার, ২১ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
কোটালীপাড়ায় অ/বৈধভাবে মাটি কাটার দায়ে দু’জনকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রা/ম্যমাণ আদালত অস্ট্রেলিয়া পাঠানোর নামে ব্যাংক অ্যাকাউন্ট লুট: তারাগঞ্জ ও কিশোরগঞ্জে র‍্যাবের অভি/যানে গ্রে/ফতার ২ তারাগঞ্জে ‘চিরস্থায়ী’ শাহীনুর: ব/দলির আইন অচল যেখানে বিদ্যমান আইনের উপর থেকে কি আস্থা হারাচ্ছে জনসাধারন ? শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অ/পপ্রচার পাইকগাছায় প্রায় দুই যুগেও সংস্কার হয়নি সড়ক, দু/র্ভোগে হাজারো মানুষ পাইকগাছার কাঠামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক নির্বাচন সম্পন্ন তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা আশুলিয়ায় তরুণীকে সংঘবদ্ধ ধ/র্ষণের অভিযোগে ৩ যুবক গ্রেফ/তার, একজন প/লাতক টুঙ্গিপাড়ায় এক প্রধান শিক্ষকের ঝুলন্ত ম/রদেহ উদ্ধার করেছে পুলিশ

বরগুনার তালতলীতে বজ্রপাতে বাবার সামনে ছেলের মৃ/ত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৭ Time View

মংচিন থান বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলীতে বজ্রপাতে অলিউল্লাহ ফরাজী (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের স্লুইসগেট সংলগ্ন পায়রা নদীতে এ ঘটনা ঘটে। নিহত অলিউল্লাহ ফরাজী একই এলাকার লোকমান ফরাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা লোকমান ফরাজীর সঙ্গে নৌকাযোগে পায়রা নদীতে মাছ ধরতে যান অলিউল্লাহ। বাবা-ছেলে একই সাথে নদীতে বড়শি ফেলে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হলে অলিউল্লাহ বজ্রপাতে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাবার সামনেই ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মংচিন থান
বরগুনা প্রতিনিধি ।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin