বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ঝালকাঠিতে নদী ভাঙ্গন রোধে মানববন্ধন অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৫৬ Time View

মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর ভাঙন রোধে পদক্ষেপ নেয়ার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী জনগন।

রবিবার( ৭ জুন) নলছিটি উপজেলা পরিষদ সংলগ্ন নলছিটি দপদপিয়া সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাসদ নেত্রী বরিশাল জেলা সমন্বয়ক ডা: মনিষা চক্রবর্তীসহ ভুক্তভোগী জনগন। মানববন্ধন শেষে বাসদ নেত্রী ডা: মনিষা চক্রবর্তীর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, খয়রাবাদ নদীর ভাঙনে নদী তীরের মানুষ সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাদের ঘরবাড়ি, কৃষি জমি সবকিছু নদী কেড়ে নিয়েছে। বর্ষা মৌসুমে এই ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। অতিদ্রুত ভাঙন রোধে পদক্ষেপ না নিলে আরও শতশত মানুষ গৃহহীন হবে।

বাসদ নেত্রী ডা: মনিষা চক্রবর্তী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হওয়ার পর আমরা দেখতে পেয়েছি গৃহহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোন সরকারই নদীর তীরবর্তী মানুষদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেয়নি। বর্তমান সরকার যদি খয়রাবাদ নদীসহ অন্যান্য নদীর তীরবর্তী মানুষদের রক্ষায় পদক্ষেপ গ্রহন না করে তাহলে আমরা বুঝে নিবো দেশে কোন পরিবর্তন আসেনি।

আরও বক্তব্য রাখেন,দপদপিয়া ইউনিয়ন নদী ভাঙন প্রতিরোধ কমিটির সদস্য সচিব মো.রমজান আকন হৃদয়,আহবায়ক ফরিদ আহমদ,স্থানীয় সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য,সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার ক্রিড়া সম্পাদক গাজী বেলাল হোসেন,বাসদ বরিশাল জেলার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম,সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্ট বাকেরগঞ্জ উপজেলার উপদেষ্টা আমিনুর রহমান,স্থানীয় ভুক্তভোগী রহিমা বেগম,রানী বেগম,হৃদয়,হেনারা বেগম প্রমূখ।

এসময় উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ এলাকার বিভিন্ন শ্রেনীপেশার দুই শতাধিক নারী পুরুষ ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের অন্যান্য নেতৃবৃন্দ মানববন্ধন ও মিছিলে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin